নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হয়ে আদালতের রায় মেনে নিতে হবে।
আজ বুধবার দুপুরে নেত্রকোনার মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে পূবালী ব্যাংকের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, শেখ হাসিনা প্রত্যর্পণ করতে চাইলে করতে পারবেন। তিনি উল্লেখ করেন, আইন নিজস্ব গতিতে চলবে এবং সকলের ক্ষেত্রে একইভাবে আইন প্রয়োগ হবে।
নিজের কারাবাসের প্রসঙ্গ তুলে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি প্রায় সাড়ে ১৭ বছর জেলে ছিলেন এবং তিনটি মৃত্যুদণ্ড অন্যায়ভাবে দেওয়া হয়েছিল।
শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া বিচার প্রসঙ্গে তিনি বলেন, তার বিরুদ্ধে যে দণ্ড দেওয়া হয়েছিল, তা ন্যায়ের ওপর এবং স্বচ্ছ বিচারের মাধ্যমে হয়েছে। জাতিসংঘও এ বিষয়ে তদন্ত করেছে।
শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হলে তাকে সাধুবাদ জানাবেন উল্লেখ করে বাবর বলেন, তিনি যদি আসেন এবং বিচারের রায় মেনে নেন, সেটাই প্রত্যাশা করেন।
প্রতিনিধির নাম 




















