ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৩৩৫ বার পড়া হয়েছে

রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলায় বন্য হাতির আক্রমণে মা ও তার শিশু কন্যার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার আব্দুল করিম কলোনিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—একই এলাকার বাসিন্দা আকরাম মিয়ার স্ত্রী আসমা বিবি (২৫) এবং তার তিন বছর বয়সী কন্যা মোহছেনা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে বন্য হাতির একটি দল লোকালয়ে প্রবেশ করে আব্দুল করিম কলোনিতে হামলা চালায়। এ সময় ঘরের ভেতরে থাকা মা ও মেয়ের ওপর হাতির দলটি আক্রমণ করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।

খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদীন বাবুল জানান, হাতির দলটি হঠাৎ করেই কলোনিতে ঢুকে পড়ে এবং এ দুর্ঘটনা ঘটে।

NEWS21
NEWS21

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বন্য হাতির উপদ্রব থেকে রক্ষা পেতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

আপডেট সময় : ০৩:৪৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬