ঢাকা ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

ইরান যুদ্ধ ইস্যুতে ক্ষোভ, যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৩৯৫ বার পড়া হয়েছে

ইরান যুদ্ধ ইস্যুতে ক্ষোভ, যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে স্থানীয় সময় শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। কর্তৃত্ববাদী শাসন, কঠোর অভিবাসন নীতি ও ইরান যুদ্ধের প্রতিবাদ জানাতে ওই কর্মসূচিতে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছিলেন।

এক বছরেরও কম সময়ের মধ্যে এটি ছিল ট্রাম্পের বিরুদ্ধে তৃতীয় দফার বিক্ষোভ। ‘নো কিংস’ কর্মসূচির আওতায় এর আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, ৫০টি অঙ্গরাজ্যে ৩ হাজার ৩০০টির বেশি ইভেন্টে কমপক্ষে ৮০ লাখ মানুষ সমবেত হন। তবে মার্কিন কর্তৃপক্ষ জাতীয়ভাবে বিক্ষোভকারীর সংখ্যার কোনো আনুমানিক হিসাব দেয়নি।

NEWS21
NEWS21

জনবহুল শহর নিউইয়র্কে কয়েক হাজার বিক্ষোভকারী সমবেত হয়েছিলেন। সেখানে ট্রাম্পের কট্টর সমালোচক ও অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো অংশ নিয়ে প্রেসিডেন্টকে স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেন।

আটলান্টা থেকে সান দিয়েগোতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দিনের শেষ দিকে আলাস্কার বাসিন্দারাও এতে যোগ দেন। আটলান্টার সমাবেশে মার্ক ম্যাককাহি নামের একজন বলেন, জনগণের সম্মতি ছাড়া কোনো দেশ শাসিত হতে পারে না। বিক্ষোভকারীরা এখানে জড়ো হয়েছে, কারণ তারা মনে করছে যুক্তরাষ্ট্রের সংবিধান নানাভাবে হুমকির মুখে। পরিস্থিতি আর স্বাভাবিক নেই। অনেক কিছু ঠিকঠাক চলছে না।

রাজধানী ওয়াশিংটন ডিসিতে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। তাদের অনেকের হাতে থাকা ব্যানারে ট্রাম্পের ক্ষমতা ছাড়ার দাবি ও ফ্যাসিবাদ রুখে দেওয়ার আহ্বান লেখা ছিল। ৬৭ বছর বয়সী রবার্ট পাভোসেভিচ বলেন, ট্রাম্প একের পর এক মিথ্যা বলেই যাচ্ছেন। অথচ কেউ কিছু বলছে না। মার্কিনিরা বর্তমানে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ইরান যুদ্ধ ইস্যুতে ক্ষোভ, যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

আপডেট সময় : ০৩:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬