ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

বিশ্বকাপ প্রসঙ্গে আজ লিটনদের সঙ্গে বৈঠকে বসছেন আসিফ নজরুল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩৪৭ বার পড়া হয়েছে

বিশ্বকাপ প্রসঙ্গে আজ লিটনদের সঙ্গে বৈঠকে বসছেন আসিফ নজরুল

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির কাছ থেকে নেতিবাচক বার্তা পাওয়ার পর দেয়ালে পিঠ ঠেকে গেছে বিসিবির। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা বা না খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এবার ক্রিকেটারদের সঙ্গে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আজ বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের প্রস্তাবটি ১৬ সদস্যের ভোটাভুটিতে তোলা হয়। সেখানে শোচনীয়ভাবে হেরেছে বিসিবি। নিজেদের ভোট বাদে মাত্র একটি দেশের সমর্থন পেয়েছে বাংলাদেশ। বাকি ১৪টি ভোটই গেছে বাংলাদেশের বিপক্ষে। আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো ‘বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি’ নেই। এমনকি বহু স্তরবিশিষ্ট রাষ্ট্রীয় নিরাপত্তা পরিকল্পনাও বিসিবির সঙ্গে শেয়ার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

নিরাপত্তা ইস্যুতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে সরকার ও বিসিবি এতদিন অনড় থাকলেও, এই বিষয়ে ক্রিকেটারদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা করা হয়নি। আইসিসির অনমনীয় মনোভাবের পর এখন পরিস্থিতি বদলেছে। আজকের বৈঠকে মূলত আইসিসির ভোটাভুটি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে লিটন-তাসকিনদের ধারণা দেওয়া হবে। একই সঙ্গে ভারত সফরে যাওয়া বা না যাওয়ার বিষয়ে ক্রিকেটারদের নিজস্ব মতামত বা ইচ্ছা-অনিচ্ছার কথা শুনবেন ক্রীড়া উপদেষ্টা। আইসিসির আল্টিমেটাম অনুযায়ী, সিদ্ধান্ত জানানোর জন্য বিসিবির হাতে সময় আছে মাত্র একদিন। বৃহস্পতিবারের এই বৈঠকের পরই হয়তো নির্ধারিত হবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। ক্রিকেটাররা যদি নিরাপত্তার নিশ্চয়তা পেয়ে খেলতে রাজি হন, তবে বরফ গলতে পারে। আর যদি তারা না করেন, তবে বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের অনুপস্থিতি নিশ্চিত হয়ে যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

বিশ্বকাপ প্রসঙ্গে আজ লিটনদের সঙ্গে বৈঠকে বসছেন আসিফ নজরুল

আপডেট সময় : ০৩:২০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬