ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

২ ফেব্রুয়ারি: শেখ হাসিনা ও টিউলিপসহ ১৮ জনের মামলার রায়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৪৬৬ বার পড়া হয়েছে

২ ফেব্রুয়ারি: শেখ হাসিনা ও টিউলিপসহ ১৮ জনের মামলার রায়

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা আরও একটি মামলার রায়ের দিন আগামী ২ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৪ আদালত এ রায়ের দিন নির্ধারণ করেন।

আজমিনা সিদ্দিক ও টিউলিপসহ ১৮ জনকে অবৈধভাবে রাজউকের প্লট বরাদ্দের মামলায় আজ উভয়পক্ষের যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়।

NEW21
NEW21

এ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে একই ধারায় আরেকটি মামলায় তদন্ত কর্মকর্তার অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

নিয়ম বহির্ভূতভাবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে প্লট বরাদ্দের অভিযোগে মামলাটি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ক্ষমতার অপপ্রয়োগ করে শেখ হাসিনা পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের ও পরিবারের নামে ৬০ কাঠা জমি নেয়ার অভিযোগে ৬টি মামলা করে দুদক। এর মধ্যে ৪টি মামলায় শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

২ ফেব্রুয়ারি: শেখ হাসিনা ও টিউলিপসহ ১৮ জনের মামলার রায়

আপডেট সময় : ০৪:৩৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬