ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

পলকের প্রিজন ভ্যান লক্ষ্য করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ডিম নিক্ষেপ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

পলকের প্রিজন ভ্যান লক্ষ্য করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ডিম নিক্ষেপ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার শুনানিতে এসে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

গতকাল সোমবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

NEW21
NEW21

জুলাই আন্দোলনের সময় ঢাকার মধ্য বাড্ডার ইউলুপ এলাকায় দুর্জয় আহম্মেদ নামের এক যুবককে হত্যাচেষ্টার মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি হয় গতকাল।

সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে তাঁকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

এদিকে গতকাল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে ওসমান হাদি হত্যা মামলার শুনানির দিন ধার্য ছিল। মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আদালতে হাজির হন। অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুদিনের সময় চান তিনি। আদালত তাঁর আবেদন মঞ্জুর করে আগামী বৃহস্পতিবার অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন রাখেন।

শুনানি শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সিএমএম আদালতের সামনে ছিলেন। তারা জানতে পারেন, পলককে আদালতে হাজির করা হয়েছে। দুপুর দেড়টার দিকে তাঁকে নিয়ে একটি প্রিজন ভ্যান কাশিমপুর কারাগারের উদ্দেশে সিএমএম আদালতের হাজতখানা থেকে বের হয়। আদালতের সামনে গাড়ি এলে ডিম নিক্ষেপ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ অবস্থায় পলককে বহনকারী প্রিজন ভ্যান কাশিমপুরের দিকে চলে যায়।

এদিন আদালতে আসেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, শান্তা আক্তারসহ অনেকে। জাবের আদালতে হাজির হয়ে তিনজন আইনজীবী নিয়োগ দিয়েছেন। তারা হলেন জ্যেষ্ঠ  আইনজীবী আবদুস সোবহান তরফদার, ব্যারিস্টার এস এম মইনুল করিম এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মুস্তাফিজুর রহমান মুকুল।

গতকাল আদালতে নথি উপস্থাপন করার পর বাদীপক্ষের নিযুক্ত আইনজীবীরা শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালতকে আইনজীবীরা জানান, মামলার অভিযোগপত্র দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন কারাগারে। ৯ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, অভিযোগপত্র ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন। নথি পর্যালোচনা করে আগামী তারিখে আপত্তি দাখিল করা হবে কিনা, তা বাদী জানাবেন। এ জন্য দুই-তিন দিন সময় প্রয়োজন। আদালত পরে তিন দিন সময় দিয়ে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার এস এম মইনুল করিম এসব তথ্য জানান।

গত বুধবার আদালত অভিযোগপত্রের বিষয়ে বাদীর আপত্তি থাকলে আদালতে হাজির হয়ে জানানোর নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে গ্রহণযোগ্যতার শুনানির তারিখ ধার্য করেছিলেন। এর আগে ৬ জানুয়ারি তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

পলকের প্রিজন ভ্যান লক্ষ্য করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ডিম নিক্ষেপ

আপডেট সময় : ০২:৩৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬