ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান: পররাষ্ট্রমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৩৩০ বার পড়া হয়েছে

যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান: পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, তার দেশ যুদ্ধের জন্য প্রস্তুত। ওয়াশিংটন যদি ‘পরীক্ষা’ করতে চায় তবে তার দেশ যুদ্ধের জন্য প্রস্তুত আছে। সোমবার (১২ জানুয়ারি) আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাঘচি।

ইরানের সরকারবিরোধী বিক্ষোভের বিরুদ্ধে, দমন-পীড়নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দেয়ার পর এমন কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার আল জাজিরা আরবিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ‘চলমান অস্থিরতার মধ্যেও আমেরিকার সাথে যোগাযোগের পথ খোলা রয়েছে, তবে জোর দিয়ে বলেন যে তার দেশ ‘সকল বিকল্পের জন্য প্রস্তুত।’ দাবি করেন, গত বছরের ১২ দিনের সংঘাতের তুলনায় ইরানের এখন ‘বড় এবং ব্যাপক সামরিক প্রস্তুতি’ রয়েছে।
 
বিদেশি হস্তক্ষেপ হলে ‘পুরো অঞ্চল জ্বলবে’, হুঁশিয়ারি ইরানের

রোববার ট্রাম্পের হুঁশিয়ারির পর তার এই মন্তব্য এলো। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন যে, ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারের অব্যাহত দমন-পীড়ন চললে যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করবে।
সেক্ষেত্রে তারা ‘শক্তিশালী বিকল্প’ বিবেচনা করছে। যার মধ্যে সম্ভাব্য সামরিক পদক্ষেপও অন্তর্ভুক্ত রয়েছে।
NEW21
NEW21

ইরানে হয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। প্রথমে এই বিক্ষোভ ব্যাপক মূল্যস্ফীতি ও জীবন যাত্রার ব্যয় বাড়ানোর জন্য হলেও পরে তা সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়।

সম্প্রতি মার্কিন বিশেষ বাহিনীর হস্তক্ষেপে বামপন্থি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের নির্দেশ দেয়া ট্রাম্প বলেছেন, ‘তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে, তবে বৈঠকের আগে যা ঘটছে তার কারণে আমাদের পদক্ষেপ নিতে হতে পারে।’ 
 
ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালানোর কথা উল্লেখ করে বলেন।
 
এদিকে, আরাঘচি আরও বলেন, ‘যদি ওয়াশিংটন আগে যে সামরিক বিকল্প পরীক্ষা করেছে তা পরীক্ষা করতে চায়, তাহলে আমরা তার জন্য প্রস্তুত।’

তবে, তিনি আশা প্রকাশ করেন যে আমেরিকা বুদ্ধিমানের মতো সংলাপের পথ বেছে নেবে, একই সাথে যারা ইসরাইলের স্বার্থ রক্ষার জন্য ওয়াশিংটনকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে তাদের সম্পর্কে সতর্ক করে দেন।
 
ইরানে সরকারপন্থি হাজারো মানুষের বিক্ষোভ, ‘ইসরাইল-যুক্তরাষ্ট্রের মৃত্যু হোক’ স্লোগান
 
এদিকে, সাক্ষাৎকারে, ইরান গত দুই সপ্তাহ ধরে দেশে অস্থিরতা উস্কে দেয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে দায়ী করেছে।
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১১:৫৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬