ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

খালেদা জিয়ার কবর জিয়ারতে দোয়া ও গভীর শ্রদ্ধা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার কবর জিয়ারতে দোয়া ও গভীর শ্রদ্ধা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে আজ দোয়া ও শ্রদ্ধা জানাতে এসেছেন বিএনপির বহু নেতা–কর্মী ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার সকাল থেকেই জিয়া উদ্যানের মূল ফটকের সামনে নেতা–কর্মী ও সাধারণ মানুষ ভিড় লক্ষ্য করা গেছে। তবে নিরাপত্তার কারণে তাদের সে সময় ঢুকতে দেওয়া হয়নি। পরে দুপুর ১২টার দিকে সর্বসাধারণের জন্য ফটক খুলে দেওয়া হলে নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এবং দোয়া মোনাজাত করেন।

NEW21
NEW21

সরেজমিনে দেখা যায়, বেলা ১১টার দিকে জিয়া উদ্যানের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সামনের সড়কেও চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে দুপুর ১২টার পরে প্রবেশমুখ খুলে দিলে বিএনপির নেতা–কর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান।

এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

পরে বুধবার বিকেল ৩টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেকের ইমামতিতে সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা সম্পন্ন হয়। এরপর বিকেল পৌনে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

খালেদা জিয়ার কবর জিয়ারতে দোয়া ও গভীর শ্রদ্ধা

আপডেট সময় : ০৩:৩৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬