ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

খালেদা জিয়ার শেষ যাত্রা: মানুষের ঢল, চারপাশে ভিড়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার শেষ যাত্রা: মানুষের ঢল, চারপাশে ভিড়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৪ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেমে আসে লাখো মানুষের ঢল।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জানাজা পড়ান। জানাজায় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা। এ ছাড়া বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং বিদেশি অতিথিরা জানাজায় অংশ নেন। পুরো আয়োজন পরিচালনা করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

জানাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। একই সঙ্গে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরাও জানাজায় অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

NEW21
NEW21

সরেজমিনে দেখা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউ ছিল লোকে লোকারণ্য। জানাজার কাতারে জায়গা না পেয়ে অনেককে পেছনের দিকে সরে যেতে দেখা যায়। আশপাশের ভবনের গ্যারেজ, গলি এবং ছোট-বড় ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কাতার সোজা করে নামাজ আদায় করেন মানুষ।

বেলা ১টার দিকেই রাজধানীর শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, খামারবাড়ি, খেজুরবাগান, ফার্মগেট, আড়ং মোড়, ধানমন্ডি ২৭ ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা গেছে লাখ লাখ মানুষের উপস্থিতি। দূরদূরান্ত থেকে পায়ে হেঁটে, বাস, ট্রাক ও ট্রেনে করে মানুষ জানাজায় অংশ নিতে আসেন। সবার চোখে-মুখে একজন আপসহীন দেশনেত্রীকে হারানোর গভীর বেদনা।

জানাজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী নেয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি এপিবিএন, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। সার্বিক নিরাপত্তায় ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন।

এর আগে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনা হয়। সকাল থেকেই জাতীয় সংসদ ভবনসংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন শোকার্ত মানুষ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের স্রোত রূপ নেয় জনসমুদ্রে। কারও হাতে কালো ব্যাজ, কারও চোখে অশ্রু—সবার বুকে একই শোক, দেশের গণতান্ত্রিক রাজনীতির এক আপসহীন নেত্রীকে হারানোর বেদনা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

খালেদা জিয়ার শেষ যাত্রা: মানুষের ঢল, চারপাশে ভিড়

আপডেট সময় : ০৪:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫