ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

গভীর রাতে রেললাইন খুলে নেওয়ায় ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

গভীর রাতে রেললাইন খুলে নেওয়ায় ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা

চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ময়মনসিংহের গফরগাঁওয়ে বড় ধরনের নাশকতার শিকার হয়েছে ঢাকাগামী আন্তঃনগর ‘অগ্নিবীণা এক্সপ্রেস’। সোমবার ভোর ৫টা ২০ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার পয়েন্টের উত্তরে প্রায় ১ কিলোমিটার দূরে ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগি (ট ও ঠ বগি) লাইনচ্যুত হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্টেশনের আউটার পয়েন্ট থেকে প্রায় ১০০ গজ দূরে দুর্বৃত্তরা রেললাইনের পাতের সংযোগস্থল খুলে ফেলে এবং একপাশের প্রায় ২০ ফুট লম্বা অংশ মূল লাইন থেকে বিচ্ছিন্ন করে ৫ ফুট দূরে সরিয়ে রাখে। ভোর ৫টা ২০ মিনিটের দিকে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি যখন গফরগাঁও স্টেশন এলাকায় প্রবেশ করতে যায়, তখন বিচ্ছিন্ন লাইনে গিয়ে ট্রেনের ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

সরেজমিন দেখা গেছে, ট্রেনের চাকাগুলো রেললাইন থেকে ছিটকে পাথরের ওপর উঠে গেছে। লাইনের একটি বড় অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় পাশে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন এবং ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে নিচে নেমে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে অন্ধকার থাকায় চালক লাইনের কাটা অংশটি সময়মতো দেখতে পাননি, তবে ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।

NEW21
NEW21

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন সমকালকে জানান, রেলওয়ে কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রেল লাইন মেরামতের কাজ শুরু হয়েছে। রাজনৈতিক সংকট চলাকালীন নাশকতার উদ্দেশ্যেই লাইনের পাত কেটে এই ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, এই দুর্ঘটনার ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ট্রেনটি সরিয়ে দ্রুত লাইন মেরামত করে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

গভীর রাতে রেললাইন খুলে নেওয়ায় ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা

আপডেট সময় : ১২:১৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫