ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

ভ্যালেন্সিয়া কোচের মৃত্যুর ঘটনায় শোকাবহ, নৌকাডুবিতে ৩ সন্তানসহ প্রাণ হারালেন তিনি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

ভ্যালেন্সিয়া কোচের মৃত্যুর ঘটনায় শোকাবহ, নৌকাডুবিতে ৩ সন্তানসহ প্রাণ হারালেন তিনিভ্যালেন্সিয়া কোচের মৃত্যুর ঘটনায় শোকাবহ, নৌকাডুবিতে ৩ সন্তানসহ প্রাণ হারালেন তিনি

ছুটি কাটাতে গিয়ে ইন্দোনেশিয়ায় ভয়াবহ নৌকাডুবির ঘটনায় সপরিবারে প্রাণ হারিয়েছেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার নারী দলের কোচ ফার্নান্দো মার্টিন। শুক্রবারের এই দুর্ঘটনায় ৪৪ বছর বয়সী এই কোচের সঙ্গে তার তিন সন্তানেরও মৃত্যু হয়েছে। তবে অলৌকিকভাবে বেঁচে গেছেন তার স্ত্রী ও এক কন্যা।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে ভ্যালেন্সিয়া সিএফ শোক প্রকাশ করে জানায়, ‘স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, ইন্দোনেশিয়ায় নৌকাডুবির ঘটনায় আমাদের ফেমেনিনো বি (নারী) দলের কোচ ফার্নান্দো মার্টিন এবং তার তিন সন্তানের মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত।’

NEW21
NEW21

ইন্দোনেশিয়া ও স্পেন কর্তৃপক্ষের বরাতে জানা যায়, গত শুক্রবার জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালিতে এই দুর্ঘটনা ঘটে। চরম বৈরী আবহাওয়ার মধ্যে ১১ জন আরোহী নিয়ে নৌকাটি উল্টে যায়। এতে মার্টিন ও তার তিন সন্তান নিখোঁজ হন। পরে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

উদ্ধারকারীরা মার্টিনের স্ত্রী ও এক কন্যাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। এছাড়া নৌকায় থাকা চারজন ক্রু এবং একজন ট্যুর গাইডকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ফার্নান্দো মার্টিন স্পেনের দ্বিতীয় স্তরের ফুটবলের সাবেক খেলোয়াড় ছিলেন। চলতি বছরই তিনি ভ্যালেন্সিয়া নারী দলের ‘বি’ স্কোয়াডের দায়িত্ব নিয়েছিলেন। তার এই অকাল মৃত্যুতে স্প্যানিশ ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে। ভ্যালেন্সিয়ার পাশাপাশি রিয়াল মাদ্রিদসহ বিভিন্ন ক্লাব ও সংস্থা গভীর শোক প্রকাশ করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

ভ্যালেন্সিয়া কোচের মৃত্যুর ঘটনায় শোকাবহ, নৌকাডুবিতে ৩ সন্তানসহ প্রাণ হারালেন তিনি

আপডেট সময় : ০২:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫