ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

চাকরির সুযোগ বাড়াতে ১৫০ মিলিয়ন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

চাকরির সুযোগ বাড়াতে ১৫০ মিলিয়ন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ

কর্মসংস্থান ও আয়ের সুযোগ বাড়াতে বাংলাদেশকে আরো প্রায় ১৫০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এর সুবিধাভোগী হবেন স্বল্প আয়ের তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তা। বিশেষ গুরুত্ব পাবেন নারী ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীরা।

বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পে এই অতিরিক্ত অর্থ (১৫০.৭৫ মিলিয়ন) দেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্রায় ১ লাখ ৭৬ হাজার তরুণের কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হবে। এর আগে প্রকল্পটির আওতায় সুবিধা পেয়েছেন ২ লাখ ৩৩ হাজার জন।

প্রকল্পের আওতায় অংশগ্রহণকারীরা দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন এবং ক্ষুদ্র ঋণের সুবিধা পাবেন। পাশাপাশি নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ নেওয়া হবে। এর মধ্যে আছে মানসম্মত শিশু যত্নসেবায় প্রবেশাধিকার এবং জলবায়ু সহনশীল জীবিকাভিত্তিক কার্যক্রম।

NEW21
NEW21

বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক গেইল মার্টিন বলেন, একটি ভালো চাকরি জীবন, পরিবার ও সমাজকে বদলে দিতে পারে। কিন্তু বহু বাংলাদেশি তরুণ কাজ খুঁজে পান না। একইসঙ্গে বাংলাদেশে চাকরির মান, দক্ষতার ঘাটতি ও অসামঞ্জস্যতার চ্যালেঞ্জ আছে।

গেইল মার্টিন আরো বলেন, এই অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে স্বল্প আয়ের পরিবার থেকে আসা আরো বেশি তরুণ, বিশেষ করে নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানুষ শ্রম বাজারের চাহিদাসম্পন্ন দক্ষতা, প্রশিক্ষণ পাবেন। এটি তাদের জন্য উন্নত কর্মসংস্থান ও জীবিকাভিত্তিক সুযোগ তৈরি করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

চাকরির সুযোগ বাড়াতে ১৫০ মিলিয়ন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ

আপডেট সময় : ০২:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫