ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর পৌরসভার ১০নং ওয়ার্ড মজুপুর এলাকায় ঘরে ঢুকে ছকিনা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে ডাকাতি করার সময় বাধা দেওয়া বা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি ঘটেছে কিনা সেটা তদন্ত করছে পুলিশ।

NEW21
NEW21

নিহতের স্বজন এবং এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঘরের ছাদ দিয়ে মুখোশ পরে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে ঘরের ভেতরে ঢুকে প্রথমে ছকিনা বেগমের রুমে যায়। এসময় ছকিনা বেগম চিৎকার দিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে অন্যদের চিৎকারে স্থানীয়রা গিয়ে গুরুতর আহত অবস্থায় ছকিনা বেগমকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহত ছকিনা বেগমের স্বামী সাফি উল্যাহ ২ বছর আগে মারা যান। নিহতের দুই সন্তান বিদেশে থাকেন। তবে ঘর থেকে কোনো মালামাল বা টাকা লুটের ঘটনা না ঘটলেও ডাকাতি করার সময় বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে দাবি করেন পরিবারও স্থানীয়রা।

লক্ষ্মীপুর সদর থানার তদন্ত কর্মকর্তা জানান, পূর্ব শুক্রতা বা পরিকল্পিতভাবে নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ডাকাতির বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৪:০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫