ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

‘তফসিল মানি না’ দাবিতে চট্টগ্রামে পথে নামে নিষিদ্ধ ছাত্রলীগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

‘তফসিল মানি না’ দাবিতে চট্টগ্রামে পথে নামে নিষিদ্ধ ছাত্রলীগ

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ ও বন্দর থানা এলাকায় মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ। আজ শনিবার সকালে হাতে ব্যানার নিয়ে মিছিল করেন সংগঠনটির কিছু নেতা–কর্মী। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ–সংক্রান্ত দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

দুটি ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের ১০ থেকে ১২ নেতা–কর্মী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। ‘অবৈধ তফসিল/মানি না, মানব না’, ‘শেখ হাসিনার কিছু হলে জ্বলবে/আগুন ঘরে ঘরে’, ‘অবৈধ রায় মানি না/মানব না’ স্লোগান দিতে দেখা যায় তাঁদের।

গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল। আওয়ামী লীগের কার্যক্রমও বর্তমানে নিষিদ্ধ। এ ঘটনার পর বিভিন্ন সময়ে চট্টগ্রাম নগরে মিছিল করেছেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

NEW21
NEW21

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান প্রথম আলোকে জানান, আজ সকালে নগরের ২ নম্বর গেট থেকে প্রবর্তক মোড়ে যাওয়ার পথে মিছিল করে ছাত্রলীগ। মিছিলে যাঁরা ছিলেন, তাঁদের আটক করতে অভিযান চলছে।

অন্যদিকে বন্দর থানাধীন একটি এলাকায়ও আজ সকালে মিছিল হয়েছে। এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ প্রথম আলোকে বলেন, ঠিক কোন এলাকায় মিছিল হয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। এ নিয়ে তাঁরা কাজ করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১০ ডিসেম্বর নগরের কোতোয়ালি থানার সিআরবি এলাকায়ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল হয়। গত ২৯ নভেম্বরও নগরের চটেশ্বরী সড়ক এলাকায় মিছিল হয়েছে। মিছিল চলাকালে দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ঘটনার তথ্য গোপন করার অভিযোগে চকবাজার থানার চার পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

‘তফসিল মানি না’ দাবিতে চট্টগ্রামে পথে নামে নিষিদ্ধ ছাত্রলীগ

আপডেট সময় : ০৩:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫