ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

শিক্ষার্থীদের সংঘাতে উত্তপ্ত ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ, নিক্ষিপ্ত সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের সংঘাতে উত্তপ্ত ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ, নিক্ষিপ্ত সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল

রাজধানীর ধানমন্ডি এলাকায় ফের সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এতে এক পুলিশ সদস্য ও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

পুলিশ জানায়, সকালে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়কে ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থী লাঠি হাতে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। পরে নিউমার্কেট থানা পুলিশ দুই কলেজের শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে নিউমার্কেট থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাকে অধ্যক্ষের কাছে হস্তান্তর করা হয়।

NEW21
NEW21

পরে সকাল সাড়ে ১০টার দিকে সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের কয়েক শিক্ষার্থী ভাঙচুর চালায়। এতে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র আহত হন। এই খবর ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী লাঠিসোটা নিয়ে আইডিয়াল কলেজের সামনে গিয়ে কলেজটির শিক্ষার্থীদের ওপর হামলা করে। এরপর দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের মধ্যে একজন পুলিশ সদস্য আহত হন।

সর্বশেষ খবর অনুযায়ী মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেলেও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সেন্ট্রাল রোডে জড়ো হয়ে আছেন।

প্রসঙ্গত, এই দুই কলেজের শিক্ষার্থীরা তুচ্ছ ঘটনায় কিছুদিন পরপরই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুর্ভোগে পড়েন ধানমন্ডির মিরপুর সড়ক ব্যবহারকারীরা। এ পরিস্থিতিতে গত ৯ নভেম্বর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তি চুক্তি ‘ হয়। তারা আর সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকারও করেন। তবে এক মাসের মাথায় সেই চুক্তি ভঙ্গ করে সংঘর্ষে জড়িয়ে পড়লেন শিক্ষার্থীরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

শিক্ষার্থীদের সংঘাতে উত্তপ্ত ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ, নিক্ষিপ্ত সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল

আপডেট সময় : ০৭:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫