ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

কুয়েতে শ্রমিকদের আবাসিক ভবনে আগুন, নিহত বেড়ে ৪১

কুয়েতের দক্ষিণ আহমেদি গভর্নরেটের মানগাফ শহরে শ্রমিকদের আবাসিক ভবনে আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে ৪১ জন হয়েছে। এতে আহত হয়েছেন আরও অনেকে। দেশটির উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ ঘটনাস্থল পরিদর্শনকালে এসব তথ্য জানান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মেজর জেনারেল ইদ রাশেদ হামাদ জানান, স্থানীয় সময় সকাল ৬টার দিকে আগুনের খবর কর্তৃপক্ষকে জানানো হয়।

আরেক সিনিয়র পুলিশ কমান্ডার রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, যে ভবনে আগুন লেগেছে সেটিতে নির্মাণশ্রমিকরা থাকতেন এবং সেখানে প্রচুর সংখ্যক শ্রমিক ছিল। কয়েক ডজনকে উদ্ধার করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আগুনের ধোঁয়ায় শ্বাস নেওয়ার ফলে অনেকের মৃত্যু হয়েছে।

উপ-প্রধানমন্ত্রী রিয়েল এস্টেট মালিকদের আইন লঙ্ঘনকারী এবং লোভী অভিযুক্ত করে বলেছেন, এসব কারণে এই ধরণের আগুন লাগার ঘটনা ঘটছে।

আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এছাড়া অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও মন্ত্রণালয় আশ্বস্ত করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

কুয়েতে শ্রমিকদের আবাসিক ভবনে আগুন, নিহত বেড়ে ৪১

আপডেট সময় : ১১:৪৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪