ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

সুষ্ঠু ও শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন

দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াইগত ৯জুন রবিবার
পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী চিংড়ি মাছ প্রতীকে ৩৩ হাজার ৮৭২ ভোট পেয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু মোটরসাইকেল প্রতীকে পান ৩১ হাজার ২৭৮ ভোট। অপরদিকে পালকি প্রতীকে ১৮ হাজার ১৬৬ ভোট পেয়ে প্রভাষক আব্দুল ওয়াহাব বাবলু উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম যুবলীগ নেতা সুকুমার ঢালী উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮২০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিক্ষক অনিতা রাণী মন্ডল ফুটবল প্রতীকে ৩৬ হাজার ২৮১ সব চেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম উপজেলা যুব মহিলা লীগের ময়না বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৬৪ ভোট। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯৭ টি কেন্দ্রে বিরতিহীন ভাবে ভোট অনুষ্ঠিত হয়। দুপুরে রাড়ুলী ভূবন মোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের সামনে মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থকরা চিংড়ি মাছ প্রতীকের শাহীন গাজী সহ কয়েকজন সমর্থক কে মারপিট করে বলে অভিযোগ করেন। এছাড়া উপজেলার সবখানে শান্তি পূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে তুলনামূলক ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

সুষ্ঠু ও শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন

আপডেট সময় : ০২:৩০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪