ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

ঘুমের ট্যাবলেট খেয়ে পুলিশ কনস্টেবলের ‘আত্মহত্যা’

ঘুমের ট্যাবলেট খেয়ে পুলিশ কনস্টেবলের‘আত্মহত্যা’

নেত্রকোণা মডেল থানায় কর্মরত এক পুলিশ সদস্য ‘অতিরিক্ত ঘুমের ট্যাবলেট খেয়ে’ আত্মহত্যা করেছেন।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, সোমবার বিকাল ৫টার দিকে ময়মনসিংহের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল রুবেল মিয়া মারা যান।

মৃত রুবেল মিয়ার বয়স ২৮ বছর। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সহনাটি গ্রামের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের ছেলে।

তার লাশ ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

রুবেল সাড়ে ৮ বছর আগে পুলিশে যোগ দেন; আর নেত্রকোণা মডেল থানায় যোগ দেন দেড় বছর আগে।

তিনি নেত্রকোণা শহরের কোর্ট স্টেশন এলাকায় তার স্ত্রী জেসমিন আক্তার ও দুই সন্তান নিয়ে একটি বাসায় ভাড়া থাকতেন।

গত সপ্তাহে স্ত্রী ও সন্তানরা বাড়িতে চলে যাওয়ার পর থেকে থানা ব্যারাকে থাকতেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “প্রতিদিনের মতো দায়িত্ব পালন শেষে রোববার রাত সাড়ে ৮টার দিকে থানার মেসে রাতের খান রুবেল।

“এরপর নিজের ফেইসবুক আইডিতে ‘দ্যা এন্ড’ লিখে পোস্ট দেন তিনি। রাত ১২টার দিকে তার ছোট ওই পোস্ট দেখে জরুরি সেবা-৯৯৯ এ ফোন করে জানান।”

এরপর মেস কর্তৃপক্ষ সংশ্লিষ্ট থানায় খবর দেয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, নেত্রকোণা মডেল থানা পুলিশ প্রথমে রুবেলকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর রবেলকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রুবেল মারা যান বলে জানান পুলিশ কর্মকর্তা লুৎফুর।

তিনি বলেন, “পারিবারিক কলহের কারণে রুবেল মিয়া অতিরিক্ত ঘুমের ট্যাবলেট খেয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

“ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

ঘুমের ট্যাবলেট খেয়ে পুলিশ কনস্টেবলের ‘আত্মহত্যা’

আপডেট সময় : ১১:৪৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪