ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

মিয়ানমারে ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের একাংশ

ভূমিকম্পের উৎপত্তি হয়েছে মিয়ানমারের মাওলাইক এলাকায়। সে কারণে সীমান্তবর্তী রাঙামাটি ও খাগড়াছড়িতে এটি বেশি অনুভূত হয়েছে।

রাজধানীর ঢাকাসহ দেশের একটি বড় অংশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে মিয়ানমারের মাওলাইক এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ সময় আজ রোববার বেলা ২টা ৪৪ মিনিট ৪৯ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। এর কেন্দ্র ঢাকা থেকে ৪৪১ দক্ষিণ–পূর্বে মিয়ানমারের মাউলাইক এলাকায়।

মিয়ানমারের এই ভূমিকম্প রাঙামাটি ও খাগড়াছড়িতে বেশ অনুভূত হয়েছে। এ ছাড়া ঢাকা, কুমিল্লা ও কক্সবাজারেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

এর আগে গত বুধবার মিয়ানমারের একই এলাকায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পও ঢাকা, চট্টগ্রামসহ দেশের বড় অঞ্চলজুড়ে অনুভূত হয়।

এর আগেও বিভিন্ন সময়ে মিয়ানমারের এ জায়গায় শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এত দূরের ভূমিকম্প বাংলাদেশেও অনুভূত হওয়ার কারণ সম্পর্কে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ভূমিকম্পবিশেষজ্ঞ মেহেদি আনসারি গত বুধবার প্রথম আলোকে বলেছিলেন, ওই দিনের ভূমিকম্প সৃষ্টির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১১০ কিলোমিটার গভীরে। সে কারণে ৪০০ থেকে ৫০০ কিলোমিটার দূরেও এটা অনুভূত হয়।

মিয়ানমারের আজকের ভূমিকম্পটিও ভূপৃষ্ঠের ১১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে বলে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে। তাদের তথ্য মতে, মিয়ানমারের স্থানীয় সময় বেলা ২টা ১৪ মিনিট ৫৭ সেকেন্ডে ভূমিকম্পটি হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

মিয়ানমারে ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের একাংশ

আপডেট সময় : ১০:২৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪