ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

চৌহালীতে সরকারি ২১০ বস্তা চাল জব্দ, আটক ১

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অভিযান চালিয়ে ২১০ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় মোহাম্মদ আলী (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। অভিযানকালে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

গতকাল রবিবার রাতে উপজেলার ঘোড়জান ইউনিয়নের চরজাজুরিয়া গ্রামের শাহজাহান সর্দার, রুস্তম আলী ও জাহাঙ্গীর আলমের বাড়িতে এ অভিযান চালানো হয়। আটক মোহাম্মদ আলী চরজাজুরিয়া গ্রামের রুস্তম আলীর ছেলে।

চৌহালী থানার ওসি আব্দুল বারিক বলেন, ‘উদ্ধার হওয়া চালগুলো মহিলা অধিদপ্তরের মাধ্যমে দরিদ্র ও অসহায় গর্ভবতী নারীদের জন্য বরাদ্দ ছিল। ঘটনাস্থল থেকে ৩০ কেজির ২১০ বস্তা চাল জব্দ করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে মোহাম্মদ আলীকে আটক করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

চৌহালীতে সরকারি ২১০ বস্তা চাল জব্দ, আটক ১

আপডেট সময় : ০৩:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫