ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে দুই পাকিস্তানি অভিনেত্রীর নিন্দা

  • Meghla
  • আপডেট সময় : ০২:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত-পাকিস্তান। বুধবার ভোরে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে শিশুসহ ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় দুই অভিনেত্রী মাহিরা খান ও হানিয়া আমির।

মাহিরা পাকিস্তানি লেখিকা ফাতিমা ভুট্টোর এক সমালোচনামূলক টুইট পুনরায় শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে তিনি লেখেন, ‘একেবারে কাপুরুষোচিত! আল্লাহ যেন আমাদের দেশকে রক্ষা করেন, যেন ভালো বোধ জাগ্রত হয়। আমিন।’

অন্যদিকে, অভিনেত্রী হানিয়া আমির তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মাত্র শব্দে ভারতের এই হামলার প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘কাপুরুষোচিত।’

দুই অভিনেত্রীর পোস্টে পাকিস্তানি অনুরাগীদের মন্তব্যেও দেখা গেছে ক্ষোভের আগুন। অধিকাংশ নেটিজেন যেমন ভারতকে পাল্টা আক্রমণের কথা বলছেন, কেউ আবার বলছেন, যুদ্ধ নয়। শান্তি চায় সাধারণ মানুষ। মৃত্যুর মিছিল আর দেখতে চায় না কেউ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে দুই পাকিস্তানি অভিনেত্রীর নিন্দা

আপডেট সময় : ০২:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫