ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

বিচ্ছেদের বিষয়টি খোলাসা করতে ভিডিও নিয়ে সামনে আসবেন মাহির স্বামী রাকিব

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি গত ১৬ ফেব্রুয়ারি রাতে হঠাৎই লাইভে এসে নিজের সংসার ভাঙার খবর জানান। পাশাপাশি এটাও জানান, স্বামী রাকিবের সঙ্গে বর্তমানে এক ছাদের নিচে থাকছেন না। খুব শিগগিরই আনুষ্ঠানিক বিচ্ছেদে যাব আমরা। আমাদের সন্তানের জন্য আপনারা দোয়া করবেন।’

যদিও বিচ্ছেদের কারণ স্পষ্ট করেননি এই অভিনেত্রী। শুধু বলেছেন, ‘জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে আমাদের একসঙ্গে থাকা সম্ভব নয়। তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে আমরা আলাদা থাকছি।’ এদিকে মাহির এই ভিডিওবার্তার পরেও নীরব ছিলেন স্বামী রাকিব সরকার। অভিনেত্রী যেদিন ফেসবুকে এসে নিজের সংসার ভাঙার খবর জানান, সেদিন গাজীপুরে এক কনসার্টে অংশ নিয়েছেন তার স্বামী। কিন্তু বিচ্ছেদের খবরে ছিলেন পুরোপুরি নিশ্চুপ।

অবশেষে গতকাল রবিবার গণমাধ্যমে মুখ খুলেছেন রাকিব। যদিও বিচ্ছেদ বা সংসার ভাঙার কারণ স্পষ্ট করেননি তিনি। তিনি বলেছেন, মাহির মতো একটি ভিডিও নিয়েই হাজির হবেন তিনি। সেখানেই বলবেন বিচ্ছেদ সম্পর্কে তার যত কথা।

রাকিব বলেন, ‘আমি আসলে এসব নিয়ে কথা বলতে চাই না। একটু সময় নিতে চাই। তবে একটা ভিডিও করে সবকিছু বলব। এখনও পর্যন্ত বিচ্ছেদ নিয়ে কোথাও কোনো মন্তব্যও করিনি। পুরো বিষয়টিই পর্যবেক্ষণ করছি। মাহির ভিডিও আপনারা দেখেছেন, সবই শুনেছেন। নতুন করে কিছু বলতে চাইছি না। সময় নেই। তারপর একটা ভিডিওতে সব বলব।’

রাকিবের কথায় স্পষ্ট, মাহির মতো তিনিও হয়তো কোনো ভিডিওতেই বিচ্ছেদ নিয়ে নিজের অবস্থান পরিস্কার করবেন। তবে সেটা কবে, তা এখনও বললেন না এই অভিনেত্রীর স্বামী। ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের এক বছর পরই তাদের সংসার আলো করে আসে একটি পুত্র সন্তান। যার নাম রাখা হয় ফারিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

বিচ্ছেদের বিষয়টি খোলাসা করতে ভিডিও নিয়ে সামনে আসবেন মাহির স্বামী রাকিব

আপডেট সময় : ০৩:৫১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪