ঢাকা ১২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র

টুঙ্গিপাড়ায় আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, ৫ পুলিশ আহত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাফায়েত গাজী নামের এক ব্যক্তিকে আটক করার ঘটনা নিয়ে পুলিশ সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে । এসময় উত্তেজিত জনতা এক পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে পুলিশের গাড়ি ভাংচুর করে। হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অবরুদ্ধ পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন।

রোববার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার বিকাল থেকে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যন্ড কলেজের পাশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে। এ ঘটনায় সম্পৃক্ততা থাকায় সন্ধায় স্থানীয় সাফায়েত গাজীকে আটক করে গাড়িতে তোলে টুঙ্গিপাড়া থানার পুলিশ। এসময় স্থানীয়রা পুলিশের গাড়ির গতিরোধ করে তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে যায়। এক পর্যায়ে উত্তেজিত জনতা সাফায়েতকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। এ ঘটনায় পাঁচ জন পুলিশ সদস্য আহত হয়। এছাড়া একজনকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা।

আরও জানা যায়, খবর পেয়ে থানার অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও স্থানীয়দের তোপের মুখে পরে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে শান্ত করে অবরুদ্ধ পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন। এরপর ওই পুলিশ সদস্যকে টুঙ্গিপাড়া থানার ওসির নিকট হস্তান্তর করে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম করে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লিফলেট বিতরণ কার্যক্রমে সম্পৃক্ততা থাকায় আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে স্থানীয়রা পুলিশের উপর হামলা চালিয়েছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ব্যাপক সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হক বলেন, পুলিশের গাড়ি ভাঙচুর ও এক পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে ঘটনার স্থলে যাই। তখন উত্তেজিত জনতা কে বুঝিয়ে শান্ত করে পুলিশ সদস্যকে নিয়ে এসে টুঙ্গিপাড়া থানার ওসির কাছে বুঝিয়ে দেই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক ।

টুঙ্গিপাড়ায় আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, ৫ পুলিশ আহত

আপডেট সময় : ১০:৩৫:১১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫