ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি মমতার দলের সাবেক সাংসদ দীনেশ ত্রিবেদী হচ্ছেন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে ফেরার হিড়িক সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ

নব কিশলয় স্কুল এন্ড কলেজের সুবর্ণ জয়ন্তি উৎসব পালন

রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার নব কিশলয় স্কুল এন্ড কলেজের ৫০ বছর পূর্তিতে শুক্রবার রাতে সুর্বণ জয়ন্তি উৎসব শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে পালন করা হয়েছে। স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও রূপগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি, এনজেড গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান খান ও মিসেস নুরুজ্জামান।
নব কিশলয় স্কুল এন্ড গার্লস কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা ও ৫০ বছর পূর্তি উৎসবে শত শত শিক্ষার্থী উপস্থিত হন। শুক্রবার দিনভর বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা নানান কর্মসূচির মাধ্যমে আনন্দ উল্লাস করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, শিল্পপতি ও এনজেড গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান খান তার সহধর্মিনীকে নিয়ে মঞ্চে উপস্থিত হন। ঘন্টা ব্যাপী আলোচনা শেষে রাতভর সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে কয়েকটি শিক্ষণীয় উদাহরণ দেন। সেই সাথে স্কুল এন্ড কলেজের যত ধরণের সমস্যা আছে সবই অল্প সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন। তিনি আরো বলেন, চনপাড়া এক সময় মাদক আখড়া ছিল বলে শুনেছি। কিন্তু ৫ আগষ্টের পর আর এখানে মাদক নেই। মানুষ স্বস্তি পাচ্ছে। এখানে মাদকের কোনো সন্ধান পেলে আমাকে জানাবেন। সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া চনপাড়ার বিদ্যাপীঠ নব কিশলয় স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছি (ইউএনও সাইফুল ইসলাম)। আপনাদের সকল সমস্যায় পাশে আছি এবং থাকবো বলেও কথা দিচ্ছি।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। স্কুল জীবনই নিজের ভবিষ্যত গড়ার স্বপ্ন দেখতে হবে। জীবনে বড় কিছু হতে গেলে ছোট থেকেই গড়ে তুলতে হয়। বিদ্যালয়ের পরিবেশ ও সার্বিক উন্নয়ন দেখে তিনি ভূয়সী প্রশংসা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি

নব কিশলয় স্কুল এন্ড কলেজের সুবর্ণ জয়ন্তি উৎসব পালন

আপডেট সময় : ০২:৪৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫