ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

রোজা রাখছেন ১৩০ বছর বয়সী সুফিয়া!

বয়সের ভারে বেঁকে গেছেন সুফিয়া খাতুন। শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম প্রবীণ ব্যক্তি তিনি। অবিশ্বাস্য মনে হলেও তার বয়স এখন ১৩০। আরও অবিশ্বাস্য ব্যাপার এই যে, এই বয়সেও তিনি সব রোজা রাখছেন, পড়ছেন ৫ ওয়াক্ত নামাজ।

সুফিয়া খাতুনের জন্ম মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানাম গ্রামে। ৮ মেয়ে ও ২ ছেলেকে রেখে ৬১ বছর আগে মারা গেছেন স্বামী মো. আলতাজুদ্দিন তালুকদার। বর্তমানে শতাধিক নাতি-নাতনি আর স্বজনদের স্নেহ-ভালোবাসায় জীবনের শেষ দিনগুলো ভালোভাবেই পার করছেন সুফিয়া খাতুন। খুব একটা অসুখও নেই তার।

সুফিয়া খাতুনের দুই ছেলের মধ্যে একজনের বয়স ৯০। আট মেয়ের মধ্যে বর্তমানে জীবিত আছে ৫ জন। আছেন ৮৫ বছরের এক মেয়েও। ৬ মেয়ে জামাইও চলে গেছেন পরপারে। কিন্তু এখনো দিব্যি হাঁটাচলা করেন সুফিয়া। ফজরের সময় তিনিই বাড়ির সবাইকে ডেকে তোলেন। নিজের গোসল, খাওয়া-দাওয়া নিজেই করেন।

বড় কোনো সমস্যা না থাকলেও শরীরে ব্যথা আছে সুফিয়া খাতুনের। কানেও কম শোনেন। কিন্তু এসব কিছুকে পাত্তা না দিয়েই মধ্যরাতে উঠে পড়েন তাহাজ্জুদ নামাজ পড়তে। রমজানে তারাবির নামাজও পড়ছেন তিনি। দিন-রাতের প্রায় পুরোটা সময় তসবিহ হাতে আল্লাহকে স্মরণ করতে থাকেন।

সুফিয়া খাতুনের ছেলে মো. হোসেন তালুকদার বলেন, মা নিজেই ঘুম থেকে ওঠে, ওজু করে ও নামাজ পড়েন। পাঁচ ওয়াক্ত নামাজই আদায় করেন তিনি। মা তাহাজ্জুদ নামাজ পড়েন ও রোজা রাখেন।

সুফিয়া খাতুন বলেন, আমার খাবার তালিকায় দুধ ও ভাত থাকে। বউদের যেভাবে বলি আমাকে সেভাবেই যত্ন নেয়। আমার পাঁচটা তসবিহ। ছেলেদের দুটি দিয়ে দিলেও আমার কাছে তিনটি রেখেছি। ছোটবেলা থেকেই তিনি রোজা রাখেন।

দেশের অন্যতম প্রবীণ সুফিয়া খাতুনের কোনো অভিযোগ নেই। তবে পরিবারের সদস্যরা জানালেন, সরকারের বয়স্কভাতা থেকে বঞ্চিত সবচেয়ে বয়স্ক এই মানুষটি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

রোজা রাখছেন ১৩০ বছর বয়সী সুফিয়া!

আপডেট সময় : ০৩:০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪