ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ নিহত ৩

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটায় ভাঙ্গায় নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এবং দুপুরে নগরকান্দার আঞ্চলিক সড়কের কলেজ বালিয়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত দুই বন্ধু হলেন- ফরিদপুর সদর উপজেলার পশ্চিম আলিপুর এলাকার বাসিন্দা খন্দকার মামুনুর রহমান (৪৫) ও চরভদ্রাসন উপজেলা সদর এলাকার খলাবাড়ীর বাসিন্দা মোহাম্মদ গুপি শেখ (৫০)। এ ছাড়া নিহত মো. খালিদ মাতুব্বর (১৪) নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের মধ্য বালিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে ভাঙ্গায় যাচ্ছিল মোটরসাইকেলটি। অন্যদিকে অজ্ঞাত একটি পরিবহন ভাঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভাঙ্গা পৌর এলাকার নওপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে ওভারটেক করতে গিয়ে ওই পরিবহনের নিচে চাপা পড়ে মোটরসাইকেলটি।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. হাবিবুর রহমান জানান, মোটরসাইকেলের আরোহী একজন ঘটনাস্থলেই নিহত হন এবং অন্যজনকে গুরুতর অবস্থায় ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে নগরকান্দার আঞ্চলিক সড়কের কলেজ বালিয়া এলাকায় ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে খালিদ মাতুব্বর নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়।

এদিন দুপুরে উপজেলা সদরের নগরকান্দা-জয়বাংলা আঞ্চলিক সড়কের কলেজ বালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালিদ নগরকান্দা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ নিহত ৩

আপডেট সময় : ০২:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪