ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

তারেক রহমানের মামলা প্রত্যাহার দাবিতে রূপগঞ্জ ছাত্র সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাদ ও নৈরাজ্যের প্রতিবাদে এক ছাত্র সমাবেশের আয়োজন করা হয়।

গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার হারিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আরিফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদ। সভায় বক্তব্য রাখেন- রূপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহারিয়ার ইসলাম ওমর সাঈদ, রূপগঞ্জ থানা জাসাসের সভাপতি জজ মিয়া, ছাত্রদল নেতা সাইফ, রিফাত, হৃদয়, আসাদ, লিয়ন, ওমর সাইদ, জাহিদ, মাহফুজ, হামিদুর, জিহাদ, নাদিম, পিয়াল, ইমন, তাওহীদ সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় রূপগঞ্জ থেকেই বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।

সভায় বক্তারা আরো বলেন, রূপগঞ্জে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক বিক্রি ও নৈরাজ্য করতে দেয়া হবে না। যারা মাদক বিক্রির সাথে জড়িত, তাদের আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হবে। এর আগে শত শত নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে অংশ নেয়। সভায় বক্তারা আগামীতে ধানের শীষ প্রতিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামানকে বিজয়ী করার আহ্বান জানান। সেই সাথে আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে আবু মোহাম্মদ মাসুমকে চেয়ারম্যান নির্বাচিত করার ঘোষণা দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

তারেক রহমানের মামলা প্রত্যাহার দাবিতে রূপগঞ্জ ছাত্র সমাবেশ

আপডেট সময় : ০১:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪