ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

সদরপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের সদরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাটকৃষ্ণপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস ও ইউনিয়নটির সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে তুচ্ছ ঘটনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার দুপুর ২টার দিকে হাটকৃষ্ণপুর এলাকায় তিতাস ও বিল্লাল ফকিরের লোকজন সংঘর্ষ জড়িয়ে পড়ে।

এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ওই এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এখনও কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

সদরপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আপডেট সময় : ০২:১৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪