ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

রূপগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ ও শফিকুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১১ টায় মানববন্ধন কর্মসূচি পালন করে রূপগঞ্জে কর্মরত সাংবাদিকরা। ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের ভুলতা এলাকায় শতাধিক সাংবাদিক এ কর্মসূচিতে অংশ নেয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিকেরা বলেন, সম্প্রতি দৈনিক কালবেলার জাহাঙ্গীর মাহমুদ ও নয়াদিগন্তের শফিকুল ইসলামের ওপর একদল সন্ত্রাসী পৃথক হামলা চালায়। হামলাকারীরা ছাত্রদল নেতা লিডার মাসুদ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামানের সঙ্গে রাজনীতি করেন। হামলাকারীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হলেও রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করছে না। আগামী ৪৮ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আরো কঠোর কর্মসূচি দিবে সাংবাদিকরা।
মানববন্ধনকালে উপস্থিত ছিলেন- সাংবাদিক আব্দুল আলীম, আলম হোসেন, মোমেন মিয়া, সাত্তার আলী, রাসেল মাহমুদ, আল আমিন, রাজু আহমেদ, সুলতান মহিউদ্দিন, শাওন গাজী, ফরহাদ মিয়া, রফিকুল ইসলাম, খলিল প্রমুখ।
এ ব্যাপারে ছাত্রদল নেতা লিডার মাসুদ বলেন, সাংবাদিকদের মধ্যে বিরোধ রয়েছে। একপক্ষ অন্য পক্ষকে ঘায়েল করতে আগেও হামলা, মারধর ও মামলা দিয়ে হয়রানি করেছে। তাদের মধ্যে আওয়ামী লীগের প্রেত্ত্বাতা কাজ করছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ফাঁসাতে চাইছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

রূপগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ১১:১৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪