ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

লালমনিরহাটে ক্যাবের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার সকালে লালমনিরহাটের মিশন মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে এই কর্মসূচি পরিচালিত হয়।
বক্তারা জানান, বাজারে আলু, পেঁয়াজ, ও খোলা সয়াবিন তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন। তারা অভিযোগ করেন, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বাড়িয়ে ক্রেতাদের বিপাকে ফেলছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক সাংবাদিক আনিছুর রহমান লাডলা, সুশীল সমাজের প্রতিনিধি মনিরুজ্জামান মনির, এবং ইকবাল বানু হেলেন আলো।
বক্তারা দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে দ্রুত এবং কঠোর নজরদারির আহ্বান জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
সুশীল সমাজ ক্যাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

লালমনিরহাটে ক্যাবের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৮:৪৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪