ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

দুপুরে নিখোঁজ , সন্ধ্যায় পুকুরে মিলল শিশুর ম/রদেহ

ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামে পুকুর থেকে সাফওয়ান নামের ৬ বছরের এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সোহান (১৫) নামে আরেক মাদরাসাছাত্রকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের শিকারপুর গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু সাফওয়ান ওই গ্রামের জাম্মিম হোসেন সবুজ মালিথার ছেলে। সে শিকারপুর গ্রামের ফাতেমা-মিজান হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র ছিল। আটক সোহান একই গ্রামের মৃত ইসলাম উদ্দীনের ছেলে ও একই মাদরাসারছাত্র।

শিশুটির মা সুমাইয়া খাতুন জানান, দুপুরের পর থেকে সাফওয়ানকে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে পুকুর থেকে সাফওয়ানের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। সুমাইয়া খাতুন অভিযোগ করেন, সোহানই তার ছেলেকে হত্যা করেছে।

এদিকে সাফওয়ানের বাবা জাম্মিম হোসেন সবুজ জানান, দীর্ঘদিন ধরে সোহান তার ছেলেকে নানাভাবে ভয়ভীতি দেখাতো। বিছানায় শুয়ে শুয়ে সাফওয়ান তাকে এ কথা বলত আর ভয়ে জড়োসড়ো হয়ে যেত।

ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রামবাসীর হাতে আটক সোহানকে পুলিশ উদ্ধার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে। শিশু সাফওয়ানকে হত্যার মোটিভ উদ্ধারে একাধিক টিম কাজ করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

দুপুরে নিখোঁজ , সন্ধ্যায় পুকুরে মিলল শিশুর ম/রদেহ

আপডেট সময় : ০৬:০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪