ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

ভারত থেকে আসা বেনাপোল এক্সপ্রেস’ থেকে ১১ কোটি টাকার মাদক উদ্ধার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশনে ঢাকা গামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে প্রায় ২১ বোতল এলএসডি উদ্ধার করা হয়েছে। বিজিবির দাবি, উদ্ধার হওয়া এই ভয়ঙ্কর মাদকের বাজারমূল্য প্রায় ১০ কোটি ৯২ লাখ টাকা। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পোড়াদহ রেলস্টেশনে এই অভিযান চালায় বিজিবি সদস্যরা।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিজিবির ৪৭ ব্যাটালিয়ন কুষ্টিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান
তিনি জানান, আমাদের কাছে একটি তথ্য ছিল যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ভারতীয় এলএসডির একটি বড় চালান ঢাকায় পাচার করা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পোড়াদহ রেলস্টেশনে অবস্থান নেন এবং ট্রেনটি পৌঁছানোর পর দ্রুত তল্লাশি শুরু করেন বিজিবি।

দীর্ঘ সময় ধরে তল্লাশি করে ট্রেনের ১টি কামরায় বিশেষভাবে রাখা আছে ২১ বোতল এলএসডি (প্রতি বোতল ৫০ এমএল) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এলএসডির আনুমানিক মূল্য ১০ কোটি ৯২ লাখ টাকা। অভিযানে ১৯টি ভারতীয় কম্বলও জব্দ করা হয়, যা মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।

অভিযান চলাকালে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বিজিবি জানিয়েছে, কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান জানান, জব্দ হওয়া এলএসডি ও কম্বলের বাজার মূল্য ১০ কোটি ৯৩ লাখ ১৪ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

ভারত থেকে আসা বেনাপোল এক্সপ্রেস’ থেকে ১১ কোটি টাকার মাদক উদ্ধার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

আপডেট সময় : ০২:৪৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪