ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

যশোর ৪৯ বিজিবির অভিযানে বেতনা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমান কোকেন ও হিরোইন উদ্ধার

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির টহলদল কর্তৃক বেতনা এক্সপ্রেস ট্রেন তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২.৭৬০ কেজি কোকেন এবং ১.৬৯২ কেজি হেরোইন আটক করেছে।রবিবার বিকালে ৪৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম এর নির্দেশে বিজিবির একটি টহল দল বেতনা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে কোকেন ও হিরোইন এর চালান টি আটক করেন।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় অদ্য ০৩ নভেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ১৬৫৫ ঘটিকা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি চৌকশ টহলদল কর্তৃক বেনাপোল রেল স্টেশনে খুলনা-মোংলা-বেনাপোল রুটে চালাচালরত বেতনা এক্সপ্রেস ট্রেন তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
উক্ত তল্লাশি অভিযান পরিচালনাকালীন ট্রেনের ভেতর সন্দেহভাজন ০১টি ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে হতে ১,৩৮,০০,০০০/- টাকা মূল্যের ২.৭৬০ কেজি কোকেন এবং ৩৩,৮৪,০০০/- টাকা মূল্যের ১.৬৯২ কেজি হেরোইন মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদে উক্ত ব্যাগের কোন মালিক পাওয়া যায়নি। যার আনুমানিক সর্বমোট সিজার মূল্য ১,৭১,৮৪,০০০/- (এক কোটি একাত্তর লক্ষ চুরাশি হাজার) টাকা মাত্র।

আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য ধ্বংস করার নিমিত্তে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।তারা বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

যশোর ৪৯ বিজিবির অভিযানে বেতনা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমান কোকেন ও হিরোইন উদ্ধার

আপডেট সময় : ০২:২২:১১ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪