ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

কুষ্টিয়ায় জ্বালানি তেলের গোডাউনে আগুন ক্ষতির পরিমান দুই কোটি

কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়ে গেছে ১টি জ্বালানি তেলের গোডাউন। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ৪ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। এ আগুনের ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী।

গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর বড় বাজার এলাকায় জিম অ্যান্ড মিম এন্টারপ্রাইজ নামের জ্বালানি তেল বিক্রির গোডাউনটিতে অগ্নিকান্ড ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, জিম অ্যান্ড মিম এন্টারপ্রাইজের ওই দোকানে ডিজেল, পেট্রল, মোবিল ও কেরোসিন বিক্রয় করা হতো। বুধবার রাত ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভেড়ামারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে মিরপুর ও মেহেরপুরের গাংনী থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের মোট ৫ ইউনিটের প্রচেষ্টায় রাত ২টা ৩০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যায় পুরো দোকানটি।

প্রতিষ্ঠানটির মালিক হাসিবুর রহমান জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। এতে আমাদের অন্ততঃ দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
তবে, স্থানীয় একাধিক সূত্র জানা যায়, ঐ জ্বালানি তেল ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল মজুদ করে রাখতেন তিনি।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা সম্ভব। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

কুষ্টিয়ায় জ্বালানি তেলের গোডাউনে আগুন ক্ষতির পরিমান দুই কোটি

আপডেট সময় : ০৯:৪১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪