ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

রূপগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

রূপগঞ্জ উপজেলার বলাইখা এলাকার মোঘল মিয়ার বাড়ির ভাড়াটিয়া রাব্বি মিয়া (২৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ঘরের আড়ার সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, চাঁদপুরের মতলব এলাকার মকবুল প্রধানের ছেলে রাব্বি মিয়া ৬ মাস ধরে রূপগঞ্জের বলাইখা গ্রামের মোঘল মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। বুধবার সকাল ১১টার দিকে স্ত্রীর সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলেন রাব্বি। এ সময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে স্ত্রীকে ভিডিও কলে রেখেই রাব্বি মিয়া গলায় ফাঁস দেয়। বিকেল সাড়ে চারটায় চাঁদপুর থেকে নিহতের স্ত্রীসহ লোকজন এসে ওই ভাড়া বাসা থেকে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে সন্ধ্যার দিকে লাশ উদ্ধার করে।
নিহত রাব্বির স্ত্রী ইভা আক্তার জানান, বুধবার সকাল ১১টার দিকে ভিডিও কলে শেষ কথা হয়। ভিডিও কলে থাকাবস্থায় রাব্বি ঘরের ফ্যানের সাথে রশি বেঁধে গলায় ফাঁস নেয়। বহু অনুরোধ করলেও সে তার কথা কর্ণপাত করেনি। পরে তারা পরিবার নিয়ে ঘটনাস্থলে আসেন।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

রূপগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

আপডেট সময় : ০২:১২:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪