ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইয়াছিন হত্যা মামলায় যুবলীগ নেতা অনিক গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বংশালে ইয়াছিন আহম্মেদ রাজ হত্যা মামলায় বংশাল ৩৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. অনিককে (২৭) গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার দিবাগত রাত আড়াইটায় বংশাল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট বংশাল থানার নয়াবাজার নবাব ইউসুফ সড়কে ছাত্র-জনতার সাথে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল ইয়াছিন। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলিবর্ষণ করলে ইয়াছিন গুরুতর আহত হয়। আহত ইয়াছিনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ইয়াছিনে মা শাহিদা বেগম বাদী হয়ে গত ২৫ সেপ্টেম্বর বংশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এতে আরো বলা হয়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ইয়াছিন হত্যা সাথে জড়িত অনিককে বংশাল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অনিককে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইয়াছিন হত্যা মামলায় যুবলীগ নেতা অনিক গ্রেফতার

আপডেট সময় : ০২:০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪