ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

পদ্মা নদীতে নিখোঁজ পুলিশের মরদেহ ৩৬ ঘন্টা পর উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের পদ্মানদীতে দূর্বৃত্তদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিখোঁজের ৩৬ ঘন্টা পর সদরুল ইসলাম নামের এক এএসআই’র মরদেহ উদ্ধার করেছেন খুলনা ডুবুরি দল।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা তিনটার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পদ্মানদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত রবিবার গভীর রাতে চরসাদিপুর এলাকার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের উদ্দেশ্য নদীপথে গিয়ে অবৈধভাবে ইলিশ শিকারীদের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে পুলিশের নৌকায় হামলা করে দূর্বৃত্তরা । হামলায় পুলিশের নেতৃত্বদানকারী পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মারাত্মক ভাবে আহত হন এবং তাদের সাথে থাকা দুজন ইউপি সদস্য সহ বাকী পুলিশ সদস্য সাঁতরে পাড়ে উঠলেও সহকারী উপপরিদর্শক (এএসআই) সদরুল ইসলাম ও মুকুল হোসেনকে খুঁজে পাওয়া যায়নি। কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা সোমবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের উদ্ধার করতে সক্ষম হননি। খুলনা ডুবুরি দল ও কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেল তিনটার দিকে সদরুল নামের সহকারী উপ-পরিদর্শকের মরদেহ উদ্ধার করেছেন।

এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার ফিরোজ হোসেন জানান, খুলনা ডুবুরি দল ও তারা যৌথভাবে অভিযান চালিয়ে সদরুল ইসলাম নামের পুলিশ সদস্যকে উদ্ধার করেছেন এবং আরেকজন পুলিশ সদস্যকে উদ্ধারের চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

পদ্মা নদীতে নিখোঁজ পুলিশের মরদেহ ৩৬ ঘন্টা পর উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪