ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

রূপগঞ্জে অবৈধ বালু ভরাটের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে কৃষি জমি ও বাড়িঘরে বালু ভরাটের প্রতিবাদে ছাত্র সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার ডেমরা-কালীগঞ্জ সড়কের হরিনা নদীর পাড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে রূপগঞ্জ থানার গেইটে অবস্থান নেয়।

বিক্ষোভে অংশ নেয়া মোশারফ হোসেন জানান, রূপগঞ্জ ও হরিনা নদীর পাড় এলাকাবাসীর কৃষি জমি ও বাড়িঘরে জোরপূর্বক ড্রেজারের মাধ্যমে বালু ভরাট করা হচ্ছে। বাঁধা দিলে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। মামলা দিয়ে হয়রানি করারও হুমকি দিচ্ছে। আমরা বাবা-দাদার ভিটেমাটি ছাড়তে চাই না। আমরা জলসিঁড়ি আবাসন প্রকল্পের জন্য হাজার হাজার বিঘা জমি ছেড়ে দিয়েছি। এখন আমাদের বসবাসের জায়গাটুকু ছাড়তে চাই না। আবাসন প্রকল্পের অবৈধ বালু ভরাট বন্ধ করে আগে সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে। আমরা আবাসন প্রকল্পের সাথে কোনো বিরোধ করতে চাই না। আমরা এলাকায় শান্তি চাই।

শেখ রাসেল স্কুল এন্ড কলেজের ছাত্র মোহসিন মিয়া জানান, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের দাবি যুক্তিযুক্ত। আমরা জান দেবো তবু জমি দেবো না। জলসিঁড়ি আবাসন প্রকল্পের আগে সীমানা প্রাচীর নির্মাণ করে বালু ভরাট করলে এলাকাবাসীর কোনো আপত্তি থাকবে না। এ সময় রূপগঞ্জ ও হরিনা নদীর পাড় এলাকার কয়েক হাজার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়। এ সময় ডেমরা-কালীগঞ্জ সড়কে অবস্থান নেয়ায় যানজটের সৃষ্টি হয়। দেড় ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ৫ টায় বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

রূপগঞ্জে অবৈধ বালু ভরাটের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ

আপডেট সময় : ০২:২৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪