ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২ ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হওয়ার ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- মো. সোহেল মিয়া (২২) ও মো. ইসমাইল মিয়া (১৬)।

শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম খবরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, নিহত দুই ভাইয়ের মধ্যে সোহেলের দেহের ৭০ শতাংশ ও ইসমাইলের দেহের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
ডা. তরিকুল ইসলাম জানান, ওই পরিবারে মো. বাবুল (৪৭), সেলিনা (৩৭), মুন্নি (২২) তাসলিমার (১৪) অবস্থা আশঙ্কাজনক রয়েছে। বাবুলের শরীরের ৬৬ শতাংশ, তার স্ত্রী সেলিনার ৩০ শতাংশ, মুন্নির ২০ শতাংশ ও তাসলিমার ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে।
এর আগে, ২৫ অক্টোবর রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় একই পরিবারের ৬ জন দগ্ধ হন। পরবর্তীতে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২ ভাইয়ের মৃত্যু

আপডেট সময় : ০১:৪২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪