ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

সিরাজগঞ্জে ছাত্র আন্দোলনে অস্ত্র উঁচিয়ে গুলি, সেই হোসেন কমিশনার গ্রেপ্তার

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি চালানো সাবেক এমপি জান্নাত আরা হেনরীর প্রধান সন্ত্রাসী ক্যাডার হোসেন কমিশনারকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১২- এবং র‍্যাব ২,সিপিসি-১, মোহাম্মদপুর একটি অভিযানিক দল।

শুক্রবার রাতে ঢাকার শেরে বাংলা নগর থানার রাজধানী উচ্চ বিদ্যালয় এলাকা হতে তাকে গ্রেফতার করে।

আটক হোসেন আলী (৪০) সিরাজগঞ্জ শহরের চক কোবদাস পাড়ার শিল্পী কুদ্দুস আলীর ছেলে।

র‍্যাব-১২ সদর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র-জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলা চালানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় শহরের শিল্পি খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। এতে অনেকের সাথে সন্ত্রাসী হোসেন আলীকেও আসামি করা হয়। এরই প্রেক্ষিতে শুক্রবার রাতে ঢাকার রাজধানী উচ্চ বিদ্যালয় এলাকা থেকে র‍্যাব অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

সিরাজগঞ্জে ছাত্র আন্দোলনে অস্ত্র উঁচিয়ে গুলি, সেই হোসেন কমিশনার গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪