ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

সিরাজগঞ্জ যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী

সিরাজগঞ্জ সদর উপজেলায় বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নেমে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

শুক্রবার দুপুরে নদীর ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান।

নিখোঁজ শিক্ষার্থী জিহাদ শেখ (১৪) শহরের হোসেনপুর বাগানবাড়ি এলাকার মো. জুয়েল শেখের ছেলে। সে সবুজ কানন হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র।
নিখোঁজ শিক্ষার্থী জিহাদ শেখ।
আতাউর রহমান জানান, দুপুরে জিহাদসহ পাঁচ থেকে ছয়জন বন্ধু মিলে ক্রসবার বাঁধ এলাকায় ফুটবল খেলা শেষে যমুনায় গোসল করতে নামে। এ সময় নদীর স্রোতে জিহাদসহ তিনজন ভেসে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিক দুইজনকে উদ্ধার করতে পারলেও জিহাদ পানিতে তলিয়ে যায় বলে জানান তিনি।

তিনি বলেন, “খবর পেয়ে প্রাথমিকভাবে নৌকা নিয়ে উদ্ধার কাজ শুরু করেছিলাম। কিন্তু জিহাদকে পাওয়া যায়নি।”

বিকাল ৫টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

সিরাজগঞ্জ যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী

আপডেট সময় : ০২:৩২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪