ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের স্বামী, স্ত্রী ও মেয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকাল ৪টার দিকে কুষ্টিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের হাউজিং বি-৩৯৩ বাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের হাউজিং ব্লক এলাকার শামসুল হকের ছেলে আব্দুস সালাম (৫০), তার স্ত্রী রুপা খাতুন (৩৫) ও মেয়ে সাবা খাতুন (১৩)। এ ঘটনায় আহত হয়েছে নিহত সালামের ভাইয়ের ছেলে সিয়াম (১২)। বর্তমানে সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসী জানায় দুপুরের দিকে কুষ্টিয়ায় বৃষ্টি শুরু হয়। এতে ঘরের মধ্যে বৃষ্টির পানি জমে যায়। এজন্য বাড়ীর বিদ্যুতের মেইন সুইস বন্ধ করতে যান সালাম। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে প্রথমে স্ত্রী রুপা এগিয়ে আসেন। এসময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধারে মেয়ে সাবা খাতুন ও ভাইয়ের ছেলে সিয়াম গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে বিদ্যুৎস্পৃষ্ট হন য়ত্বরত চিকিৎসক আব্দুস সালাম ও রুপা খাতুনকে মৃত ঘোষণা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালামের মেয়ে সাবা মারা যায়। বর্তমানে আহত সিয়াম কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

আপডেট সময় : ০৩:৩৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪