ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

গোপালগঞ্জে ছেলেকে চুরির দায়ে জরিমানা, ক্ষোভে বাবার আত্মহত্যা

বৈদ্যুতিক মটর চুরি করার দায়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই যুবককে ৬০ হাজার টাকা জরিমাণা করেছে সালিশ বৈঠক। এ ঘটনার দুদিন পর ক্ষোভ ও অপমান সহ্য করতে না পেরে বাবা অমল বর (৬২) গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় গ্রামে এ ঘটনা ঘটেছে।

অমল ওই গ্রামের মৃত হরিপদ বরের ছেলে। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।

বৃদ্ধের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে ওই গ্রামের মৃত কমল রায়ের স্ত্রীর একটি বৈদ্যুতিক মটর চুরি হয়। চুরির ঘটনায় একই গ্রামের অমল বরের ছেলে সুজয় বর ও বাবুল রায়ের ছেলে দিগন্ত রায়কে সন্দেহ করে। পরে বিষয়টি নিয়ে স্থানীয় নিত্য মজুমদারের ডাকে গত শনিবার (১৯ অক্টোবর) বিকেলে রাহুথড় উদয়ন উচ্চ বিদ্যালয়ে এক গ্রাম্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত স্থানীয়রা ওই দুই যুবককে চুরির দায়ে ৬০ হাজার টাকা জরিমাণা করেন। জরিমাণার টাকা জোগাড় করা নিয়ে সুজয় বরের দরিদ্র পরিবারে ঝামেলা হয়। এছাড়া এলাকাবাসী সুজয় বরের পরিবার নিয়ে নানা ধরণের কটুক্তি করে। এতে ক্ষোভ ও অপমান সহ্য করতে না পেয়ে বাড়ির পাশে একটি ভিটায় নিম গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা মরদেহ ঝুলতে দেখে পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

গোপালগঞ্জে ছেলেকে চুরির দায়ে জরিমানা, ক্ষোভে বাবার আত্মহত্যা

আপডেট সময় : ১১:৪৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪