ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

সন্তান ভূমিষ্ঠ হওয়ার আধাঘণ্টা পরই বাবার বিদায়

ভোলার চরফ্যাশনে সন্তান জন্মের আধাঘণ্টা পরেই মারা গেলেন বাবা।শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড কাশেমগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাশেমগঞ্জ এলাকার আব্দুস শহীদ বেপারীর স্ত্রী পুত্রসন্তানের জন্ম দেন। বাবা হন শহীদ বেপারি। পরদিন আত্মীয়স্বজনরা বাড়িতে আসবে, খুশিতে সবাই আনন্দ করবে। কিন্তু সেই আনন্দ যে বিষাদে রূপ নেবে কেউ কল্পনা করেনি। জন্মের পর ছেলেকে ক্ষণিকের জন্য দেখতে পেলেও আজীবনের জন্য বাবার স্নেহ মায়া-মমতা আর ভালবাসা থেকে বঞ্চিত হলো প্রিয় সন্তান।

সন্তান জন্মের পর খুশিতে রাত আড়াইটার দিকে বাবা আব্দুস শহীদ বেপারি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় জসিম উদ্দীন জানান, শিশুর জন্মের ৩০ মিনিট পরই পিতার মৃত্যুর ঘটনা খুবই হৃদয়বিদারক।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভন কুমার বশাক বলেন, শহীদ বেপারিকে হাসপাতাল আনার পরই মারা যান।

চরফ্যাশন থানার (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, শহীদের মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

সন্তান ভূমিষ্ঠ হওয়ার আধাঘণ্টা পরই বাবার বিদায়

আপডেট সময় : ০৫:১১:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪