ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে লালন মেলা হতে চুরি হওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধারসহ গ্রেপ্তার ১

লালন শাহের ১৩৪ তম তিরোধান দিবস-উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় ৩ দিনব্যাপী লালন মেলার আয়োজন করা হয়েছে।

লালন মেলা উপলক্ষ্যে আখড়াবাড়িতে লাখো মানুষের সমাগম হয়েছে। এই সুযোগে নারায়ণগঞ্জ থেকে একটি সংঘবদ্ধ চোর চক্রের কিছু সদস্য গত ১৮ অক্টোবর লালন মেলায় আগত দর্শনার্থীদের মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরির উদ্দেশ্যে কুষ্টিয়া আসে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও স্কোয়াডোন লিডার ইলিয়াস খানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ১৯ অক্টোবর সকাল ১১:৪০ মিনিটের সময় উক্ত চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ শরিফ (২৭), পিতা-মোঃ নূর হোসেন, সাং-বন্দর বাড়িপাড়া, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জকে কুষ্টিয়া জেলার সদর থানাধীন মজমপুর এলাকা হতে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে লালন মেলা হতে চুরি করা ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে চুরি যাওয়া মোবাইল ফোনের একজন মালিকের দায়ের করা মামলার প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামিকে ও আলামত সহ কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে,  যার মামলা নং-৮, তারিখ ১৯ অক্টোবর ২০২৪, ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে লালন মেলা হতে চুরি হওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধারসহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ১১:৪৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪