ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

কোটালীপাড়ায় ১০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড।আজ বৃহস্পতিবার উপজেলার কান্দি ইউনিয়নে লেবুবাড়ি মৌজার তরুর বাজার ও কাচারীভিটা বাজারে অভিযান চালিয়ে ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সজিব কুমার সরকার, সহকারী রাজস্ব কর্মকর্তা শরীফ মাহমুদ, তহসিলদার জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, কান্দি ইউনিয়নের লেবুবাড়ি মৌজার তরুর বাজার ও কাচারীভিটা বাজারে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি স্থাপনা গড়ে তুলে ছিলেন। পানি উন্নয়ন বোর্ড এই স্থাপনাগুলো উচ্ছেদ করায় আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই।
পানি উন্নয়ন বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা শরীফ মাহমুদ বলেন, এটি আমাদের একটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে আমরা কোটালীপাড়ার সকল স্থানে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করবো।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

কোটালীপাড়ায় ১০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : ০৯:৫০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪