ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগে পৌর বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

চাঁদা দাবির অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে (৫৬) যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে। গতকাল ১৫ অক্টোবর মঙ্গলবার পৌরসভার গর্ন্ধবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে যৌথবাহিনী গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান পিন্টুকে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, তারাবো পৌরসভার নোয়াগাঁও এলাকার নির্মাণাধীন আন্নী টেক্সটাইল মিলের মালিক আলী আহম্মদের কাছে হাফিজুর রহমান পিন্টুসহ তার সহযোগিরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ১৪/১৫ সদস্যের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে টেক্সটাইল মিলে হামলা চালিয়ে ভাংচুর করে। হামলাকারীরা মিল মালিক আলী আহম্মদকে বেদম প্রহার করে। এ ঘটনায় মিলের ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়। একপর্যায়ে আলী আহম্মদের চিৎকারে মিলের প্রহরী ও আশপাশের লোকজন ছুটে এলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ঘটনায় আলী আহম্মদ বাদী হয়ে হাফিজুর রহমান পিন্টু (৫৬), গর্ন্ধবপুর গ্রামের বাসিন্দা আদনান শামীম (২৫), ছলিম মিয়া (৪৮), আলম হোসেন (৩৮), সুমন মিয়াকে (৩২) আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান পিন্টুকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তার পুলিশ তৎপর রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগে পৌর বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৪০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪