ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

কুষ্টিায়ায় বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও সড়ক অবরোধ এলাকাবাসীর

কুষ্টিয়ায় বালু উত্তোলনের বিরুদ্ধে ফুঁসে ওঠেছে এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান বালু উত্তোলনের কারণে আবাসিক এলাকার চলাফেরার রাস্তা নষ্ট, দুর্ঘটনার পাশাপাশি পরিবেশ ক্ষতিগ্রস্ত এবং জীবনযাত্রা ব্যাহত হওয়ায় এলাকাবাসী মিলে বন্ধ করে দিয়েছে কাউন্সিলর মহিদুলের বালু মহলটি।

আজ সকাল সাড়ে ১০টায় বিক্ষুব্ধ এলাকাবাসী কুষ্টিয়া শহরের যুগীয়া কানা বিলের মোড়ে হাইওয়ে রাস্তা অবরোধ করে মানববন্ধন করেছে।
এলাকাবাসীর অভিযোগ, কাউন্সিলর মহিদুলের নেতৃত্বে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে দীর্ঘদিন। যা এলাকার নদী ও কৃষিজমির জন্য হুমকি। বালু উত্তোলনের ফলে আশেপাশের কৃষি জমি ধ্বংস হচ্ছে এবং মাটির স্থিতিশীলতা হ্রাস পাচ্ছে। পরিবেশের এই বিপর্যয়ের বিরুদ্ধে বারবার অভিযোগ জানানোর পরও প্রশাসন কোন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় অবশেষে আজ ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এবং বালুবাহী ১০টি ট্রাক আটকে দেয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তারা আর এই অনৈতিক কর্মকান্ড সহ্য করবে না এবং যতদিন না বালু উত্তোলন বন্ধ করা না হবে, ততদিন তাদের আন্দোলন চলবে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। কাউন্সিলর মহিদুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মুটো ফোন বন্ধ পাওয়া যায় ।

নিউজ২১/রিপন

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

কুষ্টিায়ায় বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও সড়ক অবরোধ এলাকাবাসীর

আপডেট সময় : ০২:১৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪