ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

সিরাজগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, আটক ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোরিকশা চালককে হত্যা করে ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই ছিনতাইকারী আটক ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মধুপুর করবস্থানের পাশের পুকুর থেকে হাত ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
নিহত বাচ্চু মিয়া বাঙ্গালা ইউনিয়ের চেংটিয়া গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে।

গভীর রাতে মহাসড়কের বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন— উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের জাহাঙ্গীর ও মংলা।
তারা প্রাথমিকভাবে পুলিশের কাছে হত্যার ঘটনা স্বীকারোক্তি দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার শিকার অটোরিকশা চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
আটক দুই ছিনতাইককারীকে আদালতে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

সিরাজগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, আটক ২

আপডেট সময় : ০২:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪