ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান থেকে তিন কোটি টাকার ভারতীয় শাড়ী আটক

লালমনিরহাটে করতোয়া কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান থেকে সোয়া তিন কোটি টাকার ভারতীয় শাড়ী আটক করেছে বিজিবি।

সোমবার রাত ১২ টার দিকে তিস্তা টোল প্লাজায় করতোয়া কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান তল্লাসী করে সোয়া তিন কোটি টাকার ভারতীয় শাড়ী, পাঞ্জাবী, ও প্যান্ট পিস আটক করা হয়। বিজিবি জানায়, লালমনিরহাট ১৫ বিজিবির একটি টহল দল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তি সদর উপজেলার বড়বাড়ি এলাকায় কুড়িগ্রাম- ঢাকা মহাসড়কে নাগেশ্বরী থেকে ছেড়ে আসা করতোয়া কুরিয়ার সার্ভিস একটি কার্ভার্ড ভ্যানকে দাড়ানোর জন্য সংকেত প্রদর্শন করে। ভ্যানটি না দাড়িয়ে তিস্তা টোল প্লাজা অভিমুখে চলতে থাকে। পরে বিজিবি ধাওয়া করে তিস্তা টোল প্লাজায় ভ্যানটিকে আটক করে।

এসময় ট্রাকে তল্লাশি চালিয়ে ১৪৬৬ পিস ভারতীয় শাড়ী,১৪৭৯ পিস পাঞ্জাবী ও ১০০০ পিস প্যান্ট পিস উদ্ধার করা হয়। যার সিজার মূল্য তিন কোটি উনিশ লক্ষ সাতাশ হাজার টাকা। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সিইও কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ, আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, মাদক পাচার রোধ, চোরাচালান প্রতিরোধসহ সীমান্তে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।আটককৃত কাভার্ড ভ্যান বর্তমানে ১৫ বিজিবি ব্যাটালিয়ন সদর রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান থেকে তিন কোটি টাকার ভারতীয় শাড়ী আটক

আপডেট সময় : ০৯:৪২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪